যশোরে সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা। শনিবার শহরের লালদীঘি পাড়স্থ হরি সভা মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত আবহাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সরকার সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে।

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা। সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করতে মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায় বর্তমান সরকার।

এ সময় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়। পরে মন্দিরের সামনে থেকে সম্প্রীতির শোভাযাত্রা বের হয়। সম্প্রীতি শোভাযাত্রায় অংশ নেন এবং বক্তব্য রাখেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, জ্যেষ্ঠ সাংবাদিক সাজেদ রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ প্রমুখ।