খুলনায় ভাড়া বাড়িতে খুন হয়েছেন ৩ জন, নারী আটক

নিহত নারীর মরদেহ খাটের নিচে, এক শিশুর মরদেহ ট্যাংকের ওপর ও অপর শিশুর ওয়ারড্রবের ভেতর

0

খুলনা ব্যুরো, লোকসমাজ: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার দারুল আমান মসজিদ গলির শরিফুল ইসলামের ভাড়াটিয়া বাসা থেকে শনিবার সন্ধ্যায় ৬০ ঊর্ধ্ব নানী বেবি বেগম ও সাত বছরের নাতি মুস্তাকিম এবং ১৪ বছর বয়সী শামিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঈদুল আজহা দিন থেকে তিনদিন ধরে এই ভাড়াটিয়া বাসা বন্ধ দেখতে পান স্থানীয়রা। প্রতিবেশীদের সন্দেহ হলে তারা ৯৯৯ এ ফোন দেন।

খুলনায় ভাড়া বাসা থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার,
খাটের নিচে মিলেছে এক জনের মরদেহ- লোকসমাজ

পরবর্তীতে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে  খাটের নিচে নানি বেবি বেগম ও নাতনী শামিমের (১৪) লাশ ট্রাঙ্কের উপরে এবং ওয়ারড্রবের ভিতরে মুস্তাকিমের (৪) লাশ খুঁজে পায় পুলিশ।

খুলনায় ভাড়া বাসা থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার
নিহত শামীম- লোকসমাজ

এ ঘটনায় নিহত বেবির মেয়ে ও দুই শিশুর মা মেরী বেগমকে সোনাডাঙ্গা থানা পুলিশ আটক করেছে।

পুলিশের ধারণা, মেরি বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। মেরী বেগমের প্রথম স্বামী মাসুমের সাথে চার বছর আগে ছাড়াছাড়ি হয়। হত্যাকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে  আতঙ্ক বিরাজ করছে। পুলিশ হত্যাকান্ডের জড়িতের আটকের তৎপরতা চালাচ্ছে।।