শার্শায় ধানক্ষেতে মিলল মরদেহ : শ্বাসরোধে হত্যার সন্দেহ

ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার বড়আঁচড়া গ্রামে ধান ক্ষেতের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম ইউনুচ আলী, তিনি বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়আঁচড়া গ্রামের হরিণাপোতা পাড়ার বাসিন্দা আলতাফ মন্ডলের ধানক্ষেতের পাশে এলাকাবাসী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বেনাপোল থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ থানায় নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।