তালায় বানভাসিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিুবুল ইসলাম হাবিব বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ৪৫০ জন দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ ও আলু বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে  হাবিবুল ইসলাম হাবিব বলেন, অতি বৃষ্টির কারণে তালা উপজেলার অধিকাংশ জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার কৃষক যাতে বোরো চাষ করতে পারে সে জন্য আগামী ১ মাসের মধ্যে পানি সরানোর ব্যবস্থা করা হবে। শনিবার দুপুরে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দেওয়ানীপাড়া ঈদগাহে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়াজান আলী মোড়ল, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, আব্দুল মান্নান মিঠুর প্রমুখ।