যশোরে প্রায় ৪৫ লাখ টাকার ২টি সোনার বারসহ যুবক আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রায় ৪৫ লাখ টাকা দামের ২টি সোনারবারসহ আল আমিন (৩২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ভোরে যশোর-মাগুরা সড়কের কোদালিয়া থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন শার্শা উপজেলার ছোট নিজামুল গ্রামের অলিয়ার রহমানের ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভোর ৫টার দিকে তাদের একটি টহল দল যশোর-মাগুরা সড়কের কোদালিয়া ঈদগাহের সামনে অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে আল আমিন নামে ওই যুবককে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে সোনার ২টি বার উদ্ধার করে।

যার ওজন ২৪০ দশমিক ৬০ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।