কেশবপুরে আপারভদ্রা খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা বিএনপি নেতৃবৃন্দ

0
কেশবপুরে আপারভদ্রা খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ।। ছবি: ভিডিও থেকে নেয়া

কেশবপুর প্রতিনিধি (যশোর) ॥ সারাদেশে ঘোষিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যশোরের কেশবপুর উপজেলায় আপারভদ্রা খালের খনন কাজ শুরুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আগামী শনিবার এই খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন যশোর জেলা ও উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল।

পরিদর্শনকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবুসহ শীর্ষ নেতৃবৃন্দ খনন কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ। পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

বিএনপি নেতৃবৃন্দ জানান, আপারভদ্রা খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে। তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।