রামপালে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

0
রামপালে নিজ বাড়িতে শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।। ছবি: সংগৃহীত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার সকালে রামপালে নিজ বাড়িতে তিনি স্থানীয় শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

ঈদের জামাত শেষে প্রতিমন্ত্রী দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, রহমত ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাত শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী তার নিজ বাসভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি স্থানীয় বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিশুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের আনন্দ উৎসবে মেতে ওঠা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। প্রতিমন্ত্রীর এই আন্তরিক আতিথেয়তা ও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।