রামপাল উপজেলা বিএনপির ইফতার মাহফিল; প্রধান অতিথি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

0
রামপাল উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।। ছবি: লোকসমাজ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি হাওলাদার আ. মান্নান, মোংলা পৌর বিএনপির সভাপতি শেখ জুলফিকার আলী এবং রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবুসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দলের তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দলীয় নেতা-কর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ইফতার মাহফিলটি রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়।