তিন দিনে পদ্মা সেতু থেকে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়

0

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনে (১৭ থেকে ১৯ মার্চ) পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছর ঈদুল ফিতরে তিন দিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৮০২টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল প্রায় ১২ কোটি ৭৮ হাজার টাকা। এবার সে তুলনায় যানবাহন সংখ্যা এবং আয়—দুটিই বৃদ্ধি পেয়েছে।

মুন্সিগঞ্জ ও শরীয়তপুরকে সংযুক্ত করা দেশের দীর্ঘতম এই সেতুটি দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করেছে।

সেতুর দুই প্রান্তে মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল আদায় (ইটিসি) ব্যবস্থা চালু রয়েছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (RFID) ব্যবহারেরল্লল্লল্লল্ল টোল আদায় হওয়ায় যানজট কমছে এবং যাত্রা আরও দ্রুত হচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় সেতুগুলোতে স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়, তবে উন্নত ব্যবস্থাপনার কারণে চলাচল তুলনামূলকভাবে নির্বিঘ্ন রাখা সম্ভব হয়েছে।