ঢাবি ফোরাম যশোরের উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফোরাম যশোরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বুধবার ১৮ মার্চ  শহরের নবকিশালয় স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে উপহার তুলে দেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সৈয়দ রফিকুল ইসলাম।

ঢাবি ফোরাম যশোরের সভাপতি খালেদ সাইফুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি ফোরাম যশোরের সিনিয়র সহ-সভাপতি শেখ সোহেল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইদ্রিস আলী, সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, সাইদুর রহমান, উপদেষ্টা রোকন উদ্দিন এবং শহিদুল ইসলাম প্রমুখ।

এই আয়োজনের মাধ্যমে শহরের প্রায় তিনশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উপহার সামগ্রী প্রদান করা হয়।