সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

0
রাজনীতি ও গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর কার্যালয়ের সংসদ-বিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার (১৮ মার্চ ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যাবলি সম্পাদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাঁর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে এই দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংসদ অধিবেশনে সরকারি কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।