যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ‘লোকসমাজ’ পরিবারের ফুলেল শুভেচ্ছা

0
প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের নেতৃত্বে দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা জানালেন লোকসমাজের সাংবাদিকরা।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিষদের প্রশাসক পদে নবনিযুক্ত বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক লোকসমাজ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের নেতৃত্বে পত্রিকার পক্ষ থেকে নবনিযুক্ত এই প্রশাসককে অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার কবির নান্টুসহ পত্রিকার বিভিন্ন স্তরের পেশাদার সাংবাদিক ও কর্মীবৃন্দ। প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ার পর দেলোয়ার হোসেন খোকনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর নতুন কর্মজীবনের সাফল্য কামনা করেন প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক দেলোয়ার হোসেন খোকন তাঁর সাংবাদিকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কথা স্মরণ করেন এবং জেলা পরিষদের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। লোকসমাজ পরিবারের এই ভালোবাসা ও সম্মান তাঁকে জনসেবায় আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

সাংবাদিকতা পেশায় থাকাকালীন দেলোয়ার হোসেন খোকন যশোরে একজন সজ্জন ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর এই নতুন নিয়োগকে যশোরের সাংবাদিক সমাজ ইতিবাচক হিসেবে দেখছেন।