যশোর চেম্বারের ইফতারে রাজনৈতিক প্রশাসনিক ও সামাজিক নেতৃত্বের মিলনমেলা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন, মঞ্জুর হোসেন মুকুল; যুগ্ম সম্পাদক মোকছেদ আলী, এজাজ উদ্দিন টিপু; কোষাধ্যক্ষ সৈয়দ শাহজাহান আলী খোকন; নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, কাসেদুজ্জামান সেলিম, খাইরুল কবির চঞ্চল, শ্যামল দাস, নুরুজ্জামান লিটন প্রমুখ।

ইফতারের পূর্বে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত এবং সংগঠনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।