বিদ্যুৎ সাশ্রয়ে আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় দেশের সব বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি।

এ উদ্দেশ্যে পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য নির্ধারিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।