ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

0
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; নিখোঁজ নাকি নিহত, বাড়ছে রহস্য।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় ও বিমানবাহিনীর প্রধান কার্যালয় লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (২ মার্চ) ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে এই আক্রমণ চালানো হয়। ইরানি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির দাবি, এই হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত ‘অনিশ্চয়তায় ঘেরা’।

বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, হাইফা বন্দরে ইসরায়েলি সামরিক সদর দপ্তরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার সময় জেরুজালেমের আকাশে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা স্বীকার করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে। অন্যদিকে, ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। খামেনি হত্যার প্রতিশোধে শুরু হওয়া এই যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে।