নওয়াপাড়ার রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া উড়োতলা এলাকায় রোমান জুট মিলে অগ্নিকান্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মালোপাড়া পুলিশ ক্যাম্প-এর ইনচার্জ এসআই শেখ সাদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিলের ইলেকট্রনিক ইনচার্জ সোহেল রানা বলেন, পাট সংরক্ষণের ব্যাকসাইড অংশে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।