চৌগাছায় আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ বর্তমান সরকার জনগণের কথা বিবেচনা করেই বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের অপর নাম পদ্মা সেতু যা আজ দৃশ্যমান। সরকারের উন্নয়ন দেখে অনেকেই ঈর্শান্বীত হচ্ছেন, কিন্তু উন্নয়ন থেমে থাকবে না। দেশের আইন শৃংখলা প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল ভূমিকা রয়েছে। মঙ্গলবার সকালে চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন এ কথা বলেন। নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কর্মকর্তা সনজয় কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা মমতাজ পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, এস এম সাইফুর রহমান বাবুল, তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা শরিফুল ইসলাম, আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা শওকত আলী, আব্দুস সাত্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।