যশোর ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো

0

স্টাফ রিপোর্টার ।। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪ মাত্রা।
যশোর বিমান বন্দর নিয়ন্ত্রিত আবওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার সীমান্তবর্তী আশাশুনি। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় ৩৫ কিলোমিটার ছিল।
যশোরে তীব্র ভূকম্পনে লোকজন আতঙ্কিত হয়ে বাড়িসহ বিভিন্ন ভবন থেকে বাইরে বের হয়ে এসেছেন। সামান্য কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হলেও কেউ বড় ধরনের আঘাত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, এবং এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবরও নেই।