যশোরে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

0

 

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের খুলনা বিভাগীয় সম্মেলন যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে চলে দিনব্যাপি।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাইবার টিনসের সিইও সাদাত রহমান ও শহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ শাহরিয়ার খান, আশরাফুল ইনসান ইভান, আরেফীন দিপু, প্রকল্প পরিচালক সোহাগ মিয়া ও আহ্বায়ক শামীমা বিনতে জলিল।
অনুষ্ঠানে দাফতরিক খুলনা বিভাগীয় ও বিভাগের সকল জেলার দল ঘোষণা করা হয়।
সম্মেলনে খুলনা বিভাগীয় দল, জেলা দল ও শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত প্রতিনিধি দলের প্রধানরাসহ ৫শ’ জন অংশ নেন। এটি খুলনা বিভাগে আইসিটি অলিম্পিয়াডের তৃতীয় বিভাগীয় সম্মেলন। এর আগে রাজশাহী এবং রংপুরে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বিজ্ঞপ্তি।