আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

0
পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের শুরু করা ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন কাবুলের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ‘ওপেন সোর্স ইন্টেলিজেন্স’ (ওসিন্ট)-এর ইউরোপ শাখা আজ শুক্রবার এক বার্তায় এই চাঞ্চল্যকর দাবি করেছে। ওসিন্ট জানায়, শুক্রবার ভোরে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে আখুন্দজাদা সহ বেশ কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডার নিহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ডুরান্ড লাইন এলাকায় আফগান বাহিনীর অতর্কিত হামলার জবাবে রাত ৩টা ৪৫ মিনিটে এই সর্বাত্মক অভিযান শুরু করে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন শুধু যুদ্ধ হবে।” উল্লেখ্য, ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে হিবাতুল্লাহ আখুন্দজাদা দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাকিস্তান ও আফগানিস্তানের এই সরাসরি সামরিক সংঘাত দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে।