পাকিস্তানের ‘খোলা যুদ্ধের’ পাল্টা জবাব দিয়ে এবার আলোচনার টেবিলে বসার প্রস্তাব আফগানিস্তানের

0
তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পাকিস্তান সেনাবাহিনী রাজধানী কাবুলসহ বড় শহরগুলোতে ভয়াবহ বিমান হামলা চালানোর পর অবশেষে নমনীয় সুরে আলোচনার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে এবং চলমান সংকট নিরসনে পারস্পরিক আলোচনার জন্য প্রস্তুত।

এর আগে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার আফগান বাহিনীর হামলার জবাবে তারা তালেবানের সামরিক কার্যালয় ও চৌকিতে নিখুঁত আকাশ-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা কাবুলের আকাশে ঘন কালো ধোঁয়া ও বড় ধরনের বিস্ফোরণের খবর দিয়েছেন। তালেবান দাবি করেছে, তারা ড্রোনের মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে ‘প্রতিশোধমূলক’ হামলা চালিয়েছে, যদিও ইসলামাবাদ সেই দাবি নাকচ করে দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাতারের প্রতিমন্ত্রীর সঙ্গে ফোনালাপে জানান, অপর পক্ষ আন্তরিক হলে তারা আলোচনার মাধ্যমে সমাধান চান। গত বছর দুই দেশের সংঘাত থামানো কাতার এবারও মধ্যস্থতা করতে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।