পরকীয়ার অভিযোগে ভাঙছে থালাপতি বিজয়ের ২৬ বছরের সংসার

0
সুপারস্টার থালাপতি বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙন।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয়ের দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর বেজে উঠেছে। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বিজয় ও সঙ্গীতা সোরনালিগমের এই দীর্ঘ সম্পর্কের অবসান ঘটতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সঙ্গীতা ইতিমধ্যে আইনি বিচ্ছেদের আবেদন করেছেন এবং আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বিভিন্ন সূত্রের দাবি, জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই ভাঙনের সূত্রপাত। তবে বিষয়টি কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই; রাজনীতিতে পা রাখা বিজয়ের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নিজস্ব রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) গঠনের পর সামনেই তামিলনাড়ুর নির্বাচন, এর মাঝে এই বিচ্ছেদের খবর রাজনৈতিক মহলেও নতুন মেরুকরণ তৈরি করেছে। দুই সন্তানের এই দম্পতির বিচ্ছেদের খবরে স্তম্ভিত ভক্তরা এখন আদালতের রায়ের অপেক্ষায়।