যশোরে বাস থেকে ১ হাজার ইয়াবাসহ নারী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ অয়ন লাইন পরিবহনের একটি বাসের ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসিমা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

মঙ্গলবার সকালে যশোর বেনাপোল সড়কের তফসীডাঙ্গা এলাকার একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তিনি খুলনার দৌলতপুর থানার মানিকতলা মেইন রোড এলাকার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা অয়ন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩১৯) তফসীডাঙ্গায় এসে পৌঁছালে থামার জন্য সংকেত দেওয়া হয়।

এসময় বাসে নাসিমা বেগমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।