দরিদ্র পরিবারের ভাগ্যবদল করবে ‘ফ্যামিলি কার্ড’; নগদ সহায়তার অর্থ সরাসরি পাবেন গৃহকর্ত্রীরা

0
কেন্দ্রীয় ডেটাবেসের মাধ্যমে বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড। জালিয়াতি ও মধ্যস্বত্বভোগীদের রুখতে সরকারের কঠোর অবস্থান।। এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ দেশের নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে নতুন সরকার। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—সহায়তার নগদ অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান অন্যান্য ভাতার তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার পরিমাণ হবে অনেক বেশি। স্বচ্ছতা নিশ্চিতে জাতীয় পরিচয়পত্রের (NID) ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হচ্ছে, যাতে করে একই পরিবার বারবার সুবিধা না পায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হয়। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্পের মাধ্যমে এর যাত্রা শুরু হলেও দ্রুতই সারাদেশে এটি সম্প্রসারণ করা হবে। প্রতিটি পরিবারের জন্য কেবল একটি কার্ড বরাদ্দ থাকবে, যার মাধ্যমে মাসিক নগদ অর্থ অথবা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।