২০ কোটি না দিলে ভয়াবহ পরিণতি! রণবীরের নিরাপত্তা জোরদার

0
বলিউড অভিনেতা রণবীর সিংকে ২০ কোটি রুপি চাঁদা চেয়ে হুমকি। লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য হ্যারি বক্সারের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল মুম্বাই পুলিশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার রণবীর সিংকে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ কোটি রুপি চাঁদা দাবির ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। কুখ্যাত লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য হরিচন্দ্র ওরফে হ্যারি বক্সারের পক্ষ থেকে এই হুমকি আসার পর অভিযুক্তের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। দেশত্যাগ রোধ এবং আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়াতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুম্বাই পুলিশের সাইবার সেল সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি রণবীরের ব্যবস্থাপক বিজয় সুব্রহ্মণ্যম একটি আন্তর্জাতিক নম্বর থেকে একাধিক হুমকির ফোন ও ভয়েস নোট পান। সেখানে নিজেকে হ্যারি বক্সার পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি ২০ কোটি রুপি দাবি করেন এবং টাকা না দিলে রণবীরকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন।

তদন্তে দেখা গেছে, ভয়েস নোটটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নম্বর থেকে পাঠানো হয়েছে এবং কণ্ঠস্বর হ্যারি বক্সারের বলে নিশ্চিত করেছে পাঞ্জাব ও হরিয়ানা পুলিশ। বর্তমানে কানাডায় আত্মগোপনে থাকা হ্যারিকে গ্রেপ্তারে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে, ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘ধুরন্ধর ২’ ছবির প্রচারণার আগেই রণবীরের বাসভবন ও শুটিং সেটে নিরাপত্তা কয়েক স্তর বাড়ানো হয়েছে।