ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শিক্ষামন্ত্রী এ আ ন ম এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। ব্যক্তিগত কারণ ও প্রশাসনিক সংস্কারের পথ প্রশস্ত করতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ। এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি কাটিয়ে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং ‘স্মুথ ট্রানজিশন’ নিশ্চিত করতে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রয়োজনে সীমিত সময় দায়িত্ব পালনে তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে ডেপুটেশন থেকে অব্যাহতি পেয়ে নিজ বিভাগে শিক্ষকতায় ফেরার ইচ্ছা ব্যক্ত করেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।