পুলিশে বড় রদবদল শুরু হয়েছে; জনগণের আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

0
পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু; ভাবমূর্তি ফেরাতে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে বাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, পুলিশের ভাবমূর্তি পুনর্গঠন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কিছু পরিবর্তন অনিবার্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মহামান্য রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপিত হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বর্তমানে কোনো আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন। পুলিশকে ঢেলে সাজানোর এই প্রক্রিয়া জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।