চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত- ২

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।