ব্যালট বিপ্লবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপির; বিপুল ভোটে পাস হলো ‘জুলাই সনদ’

0
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন। একইসাথে অনুষ্ঠিত গণভোটে রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক ‘জুলাই সনদ’ বিপুল জনসমর্থনে অনুমোদিত হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৯.৪৪ শতাংশ। ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া প্রথমবারের মতো অংশ নিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) পেয়েছে ৬টি আসন এবং অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ১৪টি আসনে। ৩টি আসনের ফলাফল আইনি ও কারিগরি কারণে স্থগিত রয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিএনপি নেতা তারেক রহমান ঢাকা-১৭ আসনে এবং তরুণ প্রজন্মের আইকন হাসনাত আবদুল্লাহ ও নুরুল হক নুর নিজ নিজ আসনে জয়লাভ করেছেন। নির্বাচন কমিশন বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই ভোট সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে এবং দ্রুত গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে।