জামায়াত নেতার বাড়িতে ভোট চাইতে গিয়ে লাঞ্ছিত হলেন বিএনপি নেত্রী

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে জামায়াত নেতার বাড়িতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি নেত্রী রুপা খাতুন। বুধবার দুপুরে উপজেলার হাট খালিশপুর গ্রামে আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রুপা খাতুন অভিযোগ করেন, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে ধানের র্শীষের প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে ভোট চাইতে তারা হাট খালিশপুর গ্রামে জামায়াত নেতা আব্দুল গফুরের স্ত্রী রোকেয়া খাতুনের বাড়িতে যান।

এ সময় রোকেয়া খাতুন তাদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে রোকেয়া খাতুন রুপা খাতুনের মুখে চড় মারেন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় রুপা খাতুনের সাথে ছিলেন এস বি কে ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তানিয়া খন্দকার,সাহিদা খাতুন,যমুনা খাতুন প্রমুখ। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মহেশপুর থানার এস আই টিপু সুলতান জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।