খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ব্রিফিং বিকেলে

0
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বিকেলে ব্রিফিং করা হবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে কথা বলবেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় এভারকেয়ার হাসপাতালের সামনে বক্তব্য দেবেন ডা. জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।