যশোর ডিবি পুলিশের নতুন ওসি মোহাম্মদ আলী

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ডিবি পুলিশের ওসি হিসেবে যোগদান করেছেন ইনসপেক্টর মোহাম্মদ আলী। শনিবার সকালে তিনি যশোরের নতুন কর্মস্থলে যোগদান করেন।

গত ১১ নভেম্বর তাকে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল থেকে যশোরে বদলির আদেশ দেওয়া হয়েছিলো। একই দিন অর্থাৎ যশোর ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভূঞাকে নড়াইল জেলায় বদলি করা হয়েছে ।

ডিবি পুলিশের সেকেন্ড অফিসার শেখ আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।