যশোরে জামায়াতের প্রচার বিভাগের সভা

0

স্টাফ রিপোর্টার ॥ সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে উপজেলা পর্যায়ের প্রচার বিভাগের দায়িত্বশীলদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা শেষ হয়ে যায়নি। বিপ্লবের চেতনা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে যাতে দেশ ও স্বাধীনতা বিরোধী কোনো কর্মকান্ড চলতে না পারে সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। জুলাই বিপ্লবের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

সভায় আরও বক্তৃতা করেন জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, অধ্যাপক গোলাম কুদ্দুস ও অধ্যাপক মনিরুল ইসলাম, দৈনিক গ্রামের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক এম.আইউব, দৈনিক আমাদের সময় প্রতিনিধি রফিকুল ইসলাম ও আমার দেশ’র চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান, সাবেক ছাত্র নেতা আলমগীর হুসাইন প্রমুখ।