ঝিকরগাছায় কুরআন মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা আলহাজ সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দি লন্ডন ইস্ট জামে মসজিদের সাবেক খতিব আল্লামা তারেক মনোয়ার।

শুক্রবার বাদ আসর তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়। এদিন রাত ৯টায় প্রধান বক্তা তারেক মনোয়ারের উপস্থিতিতে আলহাজ সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুজ্জামান খান রনি আবেগ আপ্লুত বক্তব্য রাখেন।

মাহফিলের শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক মনোয়ার কুরআনের ৫জন হাফেজকে পাগড়ি পরিয়ে দেন।