যশোরে দৈনিক মানবজমিনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার।। যশোরে পালিত হয়েছে দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ বছর পূর্তি অনুষ্ঠান। আজ শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আর.এম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় কেক কাটেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান। দৈনিক মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ নুর ইসলামের মুখে কেক তুলে দিয়ে প্রধান প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। এবং পত্রিকার শুভেচ্ছা জ্ঞাপন করে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এসময় বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায় ও চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আনোয়ারুল কবির নান্টু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মুবিন, বিশিষ্ট গবেষক ও লেখক বেনজীন খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মোঃ মাহবুবুল আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস.এম ফারহাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মোঃ আকরামুজ্জামান।