ডুমুরিয়ায় বিএনপির প্রস্তুতিসভা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনায় জেলা বিএনপির জনসভা সফলে ডুমুরিয়া উপজেলা বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের বি আর ডি বি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন।
সদস্য সচিব সরদার আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, মোল্লা মাহাবুবুর রহমান, অরুণ গোলদার, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ শাহিনুর রহমান, মশিউর রহমান লিটন প্রমুখ।