প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে কেশবপুর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করেছে কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কেশবপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবলু রানা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক শামিম আকতার, যুগ্ম আহ্বায়ক মিলন মাহমুদ বকুল।

এসময় অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় বক্তরা, আগামী ২৭ এপ্রিলের কর্মসূচি সফল করতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে কেশবপুর থেকে বিশাল জনসমাগম নিশ্চিত করতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে এই কর্মসূচিকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।