শ্যামনগরে সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবি

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ আওয়ামী লীগ দলীয় সম্পৃক্ততা, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় সদ্য যোগদানকৃত সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানকে অপসারণের দাবিতে শ্যামনগর সমাজজসেবা কার্যালয়ের সামনে টানা ৫ম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করলো ছাত্র প্রতিনিধিরা। রোববার তারা এ কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচি থেকে ছাত্র প্রতিনিধি জি এম মাসুম বিল্লাহ বলেন,সদ্য কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানকে শ্যামনগর উপজেলায় পোস্টিং দেওয়া হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া সদ্য শ্যামনগর উপজেলায় পোস্টিং হয়ে আসা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমানের বিরুদ্ধে, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,অসুস্থ রোগীদের সরকারি অনুদানপ্রাপ্তদের ক্ষেত্রে দলীয়করণসহ নানা অভিযোগ রয়েছে। অবস্থান কর্মসূচির সময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম শফি . সজীব ইসলাম, আরমান মজুমদার, ফয়সাল আল মামুন, রাকিব, আশরাফুল দোলন, আব্দুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন বলেন, নিয়মনীতি মধ্যে দিয়ে অবশ্যই বিষয়টি জরুরিভাবে দেখা হবো।