ভাতুড়িয়া হাই স্কুল এন্ড কলেজে প্রাক্তন পুনর্মিলনী

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলী ভাতুড়িয়া হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শনিবার শেষে হয়েছে। প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ হয়। অনুষ্ঠান জুড়ে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, খেলাধূলা, সম্মাননা প্রদানস ও সাংস্কৃতিক পরিবেশনা।
শনিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকে কলেজের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোমিনুল হক, ভাতুড়িয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন, প্রাক্তন অধ্যক্ষ শচীন্দ্রনাথ গাইন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম প্রমুখ। এ সময় কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল মালেক গাজী ও প্রতিষ্ঠাকালীন সদস্য এবং জমিদাতা শহর মোড়লকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। তার পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেন। দিনজুড়ে ছিল স্মৃতিচারণ ও খেলাধূলা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। এতে অংশ গ্রহণ করেন সঙ্গীত শিল্পী মাঈনুল আহসান নোবেল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী আরিফ হোসেন, আসাদুজ্জামান বাবু ও মিলন মাহমুদ বকুল।