ঝিনাইদহে ক্রীড়া উৎসব

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫-র আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে রোববার সকালে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। ঝিনাইদহ সদর উপজেলার তিনটি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।