বাগেরহাটে জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বাগেরহাটের কৃতী খেলোয়ারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদসহ কৃতী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।এদিন ২০২৪ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দলের সহকারী কোচ মিস মিরোনা, ২০২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন রেগুলেশন বাহরাইনে বাংলাদেশ দলের ভারোত্তলক কোচ বিশ্বাস আনিছুর রহমান, বাহরাইনে বাংলাদেশ দলের ভারোত্তলক খেলোয়ার বাকী বিল্লাহসহ ৯জনকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এছাড়া জেলা ক্রিকেট দলের জার্সি উন্মোচন করেন জেলা প্রশাসক।