চৌগাছা পৌর বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছা পৌর বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় যশোর সড়কে পুরাতন পল্লবী ক্লিনিক ভবনের নিচতলায় ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার।
এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা করেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলী, বিএনপি নেতা সাহেব আলী, আনিছুর রহমান, মো. শান্তি প্রমুখ।