শরণখোলা থেকে খুলনায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলা থেকে খুলনাগামী পুনরায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলাবাসী।

বুধবার (৩০ অক্টোবর ) সকালে বগি সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তামোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাউথখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ দলীয় নেতারা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাজমুল হাসান শিমুল গাজী, আহবায়ক কমিটির সদস্য তালুকদার মোঃ মধু, উপজেলা কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম তালুকদার, মহিলা দলের সম্পাদিকা ইভা জামান, সহ-সভানেত্রী পারভীন আক্তারসহ রাজনৈতিক, পেশাজীবী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধন বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শরণখোলার রায়েন্দা থেকে খুলনা গামী যাত্রী বাস চলাচল বন্ধ হয় হাজার হাজার যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। দ্রুত পুনরায় বাস চালুর দাবি জানান তারা।

যাত্রীরা জানান, কয়েক বছর ধরে রায়েন্দা টু খুলনা রুটে অসংখ্য বাস চলাচল করে আসছে ,কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিগত স্বৈরাচারী সরকার পতনের পর বিভিন্ন ব্যানারের বাসমালিকরাও পলাতক রয়েছেন। যে কারণে ২ মাসেরও বেশি সময় ধরে, রায়েন্দা টু খুলনা রুটের অসংখ্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ছে। বাস বন্ধ থাকার কারণে অসংখ্য শ্রমিক কর্মচারী নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে।

গত ৫’ই আগস্টের পরে আওমীপন্থী বাস মালিকরা পালিয়ে যাওয়ার পর রায়েন্দা-খুলনাগামী নতুন ব্যানারের বাস চলাচলে অস্বীকৃতি জানায় বাগেরহাট জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

এ ব্যাপারে বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সদস্য সচিব শহিদুল ইসলাম বলেন, অনেক পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় আমরা তাদেরকে চলাচলে অস্বীকৃতি জানাচ্ছি।তবে সড়কে বাস চালাতে যে সকল বৈধ কাগজপত্রের প্রয়োজন সেগুলি যদি মালিকপক্ষকে দেখাতে পারে তাহলে এই রুটে বাস চলাচলে কোন বাধা প্রদান করা হবে না।