ইতালির লিভর্ন বিএনপির সভাপতি চৌগাছার আফিল উদ্দিন দফাদার

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ।। ইতালির লিভর্ন শাখা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৪২ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের চৌগাছার কৃতী সন্তান আফিল উদ্দিন দফাদার। সাধারণ সম্পাদক হয়েছেন অপর বাংলাদেশি আশিক মিয়া ও সহসাধারণ সম্পাদক হয়েছেন হাসান আলী।

গত ২২ সেপ্টম্বর ইতালি শাখা বিএনপির সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন স্বাক্ষরিত নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আফিল উদ্দিন দফাদার উপজেলার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী দফাদারপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত আবুল হোসেন দফাদার। তিনি চৌগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দফাদারের পোতা ছেলে।