কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির শাড়ি বিতরণ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে দরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার শালিখা মন্দিরের সামনে ৫১ জন হিন্দু ধর্মাবলম্বী মহিলার মাঝে এ শাড়ি বিতরণ করা হয় । উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নির্দেশনা ও নিয়ামতপুর ইউনিয়ন যুবদল নেতা রবিউল ইসলামের তত্ত্বাবধানে শাড়ি বিতরণ করেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা এম এ লিতু, নিয়ামত ইউনিয়ন যুবদল নেতা ঠা-ু, সবুজ, বাবলুসহ শালিখা মন্দির কমিটির নেতৃবৃন্দ ।