খুলনা মহানগর বিএনপির বিশেষ জরুরি সভা

0

খুলনা ব্যুরো ॥ খুলনা মহানগর বিএনপির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা। এ সময় তিনি বলেন,
অপকর্মের সঙ্গে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়ার নির্দেশ প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তিনি বলেন, বিগত ১৬ বছরে নেতাকর্মীর আত্মত্যাগ, আগস্টে হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগ কিছু ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফকরুল আলম, স.ম আব্দুর রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির (ভিপি হুমায়ূন), শেখ জাহিদুল ইসলাম, মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, জালাল শরীফ, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, অ্যাড. মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবীর মিল্টন প্রমুখ।