যশোরে জামায়াত-জাতীয় পার্টি সমর্থকদের বাগবিতণ্ডা; জামায়াতের বিরুদ্ধে প্রচার গাড়ির ব্যানার ভাঙচুরের অভিযোগ

0
যশোরে জামায়াত-জাতীয় পার্টি সমর্থকদের বাকবিতন্ডা; জামায়াতের বিরুদ্ধে প্রচার গাড়ির ব্যানার ভাঙচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার।। যশোর শহরের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় জাতীয় পার্টির একটি প্রচারগাড়ির ব্যানার সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় জতীয় পার্টির যশোর জেলা যুগ্ম আহবায়ক কোতয়ালী থানায় অজ্ঞাত আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছন। প্রার্থী খবিরগাজী জানিয়েছেন, তার প্রচার গাড়ি জামায়াতের মিছিল থেকে ভেঙে দেয়া হয়েছ। একই সাথে তাদের হুমকী ধামকী দরয়া হয়েছে যাতে তারা প্রচারে না যায়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে যশোর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আমীর মাওলানা মতিয়ার রহমানের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ৩০০ জনের একটি প্রচার মিছিল তালতলা মোড় থেকে ভোলা ট্যাংক রোডের দিকে অগ্রসর হচ্ছিল। মিছিলটি তালতলা বাজার এলাকায় পৌঁছালে জাতীয় পার্টির দুটি প্রচার গাড়ি (অটো) মিছিলের সামনে পড়ে যায়।

এ সময় জামায়াতে ইসলামীর সমর্থকরা প্রচারগাড়িগুলো রাস্তার একপাশে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে উভয় দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিছিলের মধ্য থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি জাতীয় পার্টির একটি প্রচার ব্যানার টান দিলে সেটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।