যশোর জেলা বিএনপির ত্রাণ তহবিলে দৈনিক লোকসমাজ প্রকাশকের অর্থ প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ বন্যাদুর্গত মানুষদের জন্যে যশোর জেলা বিএনপির ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। বুধবার তিনি জেলা বিএনপির কার্র্যালয়ে গিয়ে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের হাতে বানভাসি মানুষদের জন্যে অর্থ প্রদান করেন। এদিকে প্রতিদিনের মতো বুধবারও যশোর জেলা বিএনপির তহবিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ত্রাণসামগ্রী প্রদান করেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শহরের বিভিন্ন ব্যবসায়ী,পেশাজীবী ও ক্রীড়া সংগঠকরা অর্থ, বস্ত্র, শুকনা খাবার প্রদান করেন। এমনকি ব্যক্তি পর্যায়েও অনেকেই জেলা বিএনপির তহবিলে ত্রাণসামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।