চৌগাছায় বিএনপি ও জামায়াতের ১৭ নেতা-কর্মীর নামেপুলিশের মামলা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিএনপি ও জামায়াতের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াই শ আসামি করে পুলিশ আবারও ‘নাশকতা’ মামলা করেছে। চৌগাছা থানার এসআই রনিরুজ্জামান বাদী হয়ে গত বুধবার মামলা করেন।
এজাহার সূত্রে জানা গেছে, তিন দিনের অবরোধের প্রথম দিন চৌগাছা-যশোর সড়কে টালিখোলা নামক স্থানে বিএনপির-জামায়াতের নেতাকর্মীরা ‘নাশকতার’ পরিকল্পনা করছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ৩টি ককটেল সাদৃশ্য হাত বোমা, ৫টি কাঠের বাটাম, ৪টি লোহার রড ও ছোট বড় ৮টি ইটের টুকরা পুলিশ জব্দ করে।
এ ঘটনায় থানার এসআই রনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, পৌর এলাকার পশ্চিম কারিগরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান, উপজেলার আন্দুলিয়া গ্রামের মৃত এবাদত হোসেনের ছেলে এস,এম মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সাহিদুল ইসলাম, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াত নেতা কামাল আহমেদ, চৌগাছা বিশ্বাসপাড়া মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে উজ্জল, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, সিংহঝুলী গ্রামের দুদু দফাদারের ছেলে রাজু দফাদার, পৌর এলাকার বাকপাড়া মহল্লার ইসমাইল কবিরাজের ছেলে মিলন হোসেন, দক্ষিন কয়ারপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. শান্ত, হাজিপুর গ্রামের আব্দুল অহিদের ছেলে দেলোয়ার হোসেন, মন্মতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মইফুল ইসলাম, মাজালি গ্রামের হাতেম আলীর ছেলে ফুলজান, সিংহঝুলী গ্রামের মৃত মহাসিন দফাদারের ছেলে আলম দফাদার ও উপজেলার ভাদড়া গ্রামের বাবু বিশ্বাসের ছেলে ইমন হাসান রকি। এ ছাড়া মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রহমান ও এসএম মিলনকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।