রামপালে ঘের নিয়ে বিরোধে আহত ১৫

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ অভিযান চালিয়ে আত্মসমর্পণকৃত সুন্দরবনের আব্বাস বাহিনীর সেকেন্ড -ইন- কমান্ড ও রাজনগর ইউপির সদস্য ওলি ইজারাদার (৪২), প্রসাদনগর গ্রামের হুমায়ুন মোল্যার ছেলে মেশকাত মোল্লা (৩০), বর্ণি গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে মো. রোকন উদ্দিন শেখ (৪৫), কাষ্টবাড়িয়া গ্রামের মাহাজিব শেখের ছেলে সোহেল পারভেজ বাবু (৩১), কালিকাপ্রসাদ গ্রামের শওকাত ইজারদারের ছেলে মো. হোসেন ইজারদার(২৪), প্রসাদনগর গ্রামের রুহুল আমিনের ছেলে মো. রনি ইজারদার(২৮), খামঘাটা চিত্রা গ্রামের আব্লু হাসেমের ছেলে হাফিজুর রহমান(৩২)- কে গ্রেফতার করেছে।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, আসামিরা মঙ্গলবার (৬ জুন) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় নতুন আশ্রয়ন প্রকল্পের পাশের একটি মৎস্যঘের দখলের চেষ্টা করে। খবর পেয়ে গৌরম্ভা ফাঁড়ির এসআই নাসির উদ্দিন ফোর্স নিয়ে মৎস্যঘের দখল প্রতিহত করেন। ওই সময় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেন। আটকদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।